• ২০২৬ নভেম্বর ১৮, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’র উদ্বোধন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
কালাইয়ে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’র উদ্বোধন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’র উদ্বোধন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’র শুভ উদ্বোধন উপলক্ষে অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব মো. লুৎফর রহমান আকন্দ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর রহমান, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা পান্না চৌধুরী, ইকরা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের এ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব মো. লুৎফর রহমান আকন্দ বলেন, “আমি সকল অভিভাবককে আহ্বান জানাই—আপনারা আপনাদের ছেলেমেয়েদের এই প্রতিষ্ঠানে ভর্তি করান। আমি নিজের সন্তানদের যেভাবে ভালোবাসি, আপনাদের সন্তানদেরও ঠিক একইভাবে ভালোবাসব।”

তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ