• ২০২৬ নভেম্বর ১৮, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইবিতে আসমা সাদিয়া রুনা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি উদ্বোধন

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
ইবিতে আসমা সাদিয়া রুনা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি উদ্বোধন
Time Bangla news
তিতাস আহম্মেদ, কুষ্টিয়া

ইবিতে আসমা সাদিয়া রুনা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষক আসমা সাদিয়া রুনার স্মৃতি সংরক্ষণে ‘আসমা সাদিয়া রুনা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২৩০ নম্বর কক্ষে সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।

​বিভাগের সভাপতি প্রফেসর ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, উপাচার্য প্রয়াত শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত সম্পন্ন করতে ওসি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে সিন্ডিকেট কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি আসবে এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেনঅনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ