• ২০২৬ নভেম্বর ১৯, বৃহস্পতিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৪
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সশস্ত্র বাহিনীতে নতুন বেতন কাঠামো : বাহিনীপ্রধানের বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের শুরু ২১ হাজার ৪০০ টাকা।

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
সশস্ত্র বাহিনীতে নতুন বেতন কাঠামো : বাহিনীপ্রধানের বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের শুরু ২১ হাজার ৪০০ টাকা।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

**সশস্ত্র বাহিনীতে নতুন বেতন কাঠামো : বাহিনীপ্রধানের বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের শুরু ২১ হাজার ৪০০ টাকা।* 


 *উপশিরোনাম:* সৈনিক-নাবিক ও বিমানসেনাদের প্রারম্ভিক বেতন ২১ হাজার ৪০০ টাকা;তিন ধাপে শতভাগ কার্যকর হবে  ২০২৭ সালের জুলাই থেকে; বাড়ছে বিভিন্ন ভাতাও। 

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের জন্য পৃথক বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। নতুন কাঠামোয় তিন বাহিনীর প্রধানদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে, সৈনিক, নাবিক ও বিমানসেনাদের প্রারম্ভিক মূল বেতন রাখা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

রোববার যৌথ বাহিনীর সদস্যদের বেতন, ভাতা ও অবসরকালীন সুবিধা নির্ধারণ করে পৃথক নির্দেশনার গেজেট প্রকাশ করা হয়। এতে কমিশন্ড কর্মকর্তা থেকে শুরু করে সৈনিক, নাবিক, বিমানসেনা, ক্যাডেট ও অন্যান্য পদমর্যাদার সদস্যদের বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদে মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা এবং মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

কমিশন্ড কর্মকর্তাদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টের বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং ক্যাপ্টেনের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা। মেজর পদে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা এবং কর্নেল পদে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল পদে বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।

অন্যদিকে, মাস্টার ওয়ারেন্ট অফিসারদের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারদের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারদের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা করা হয়েছে।

সার্জেন্ট পদে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরাল পদে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ল্যান্স করপোরাল পদে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সৈনিক, নাবিক ও বিমানসেনাদের মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। অফিসার ক্যাডেটদের বেতন ২৩ হাজার টাকা।

সশস্ত্র বাহিনীর নার্সিং সার্ভিসের সদস্যদের জন্যও পৃথক বেতন কাঠামো রয়েছে। এতে কর্নেল পদে ১ লাখ থেকে ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং মেজর পদে ৫৮ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 *তিন ধাপে কার্যকর হবে নতুন বেতন* 

নির্দেশনা অনুযায়ী, নতুন বেতন কাঠামো একবারে শতভাগ কার্যকর হচ্ছে না। প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যায়ের সদস্যরা নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে রিক্রুট পর্যায়ের সদস্যরা ৫০ শতাংশ পাবেন।

দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম শ্রেণির কর্মকর্তারা নতুন মূল বেতনের ৭০ শতাংশ এবং অন্যান্য সদস্য ৭৫ শতাংশ পাবেন। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে সব সদস্যের জন্য শতভাগ নতুন মূল বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে অন্যান্য বেতন-ভাতার সুবিধা পুরোপুরি কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

 *বাড়ছে বিভিন্ন ভাতাও* 

নতুন কাঠামোয় জেনারেল পর্যায়ে প্রতিরক্ষা সার্ভিস ভাতা ৭ হাজার ২০০ টাকা, কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঝুঁকি ভাতা হিসেবে দৈনিক ১২১ টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে।

পাহাড়ি ও হাওর এলাকায় কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন, যার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা। মোবাইল ভাতা হিসেবে মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিম্ন পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা পাবেন।

এ ছাড়া প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য সর্বোচ্চ দুই সন্তানের প্রত্যেকের বিপরীতে মাসে ৩ হাজার টাকা করে বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন নির্দেশনায় বেতন-ভাতার পাশাপাশি অবসরকালীন সুযোগ-সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বশেষ