• ২০২৬ নভেম্বর ১৯, বৃহস্পতিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৪
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, রায়ে সন্তুষ্ট বাবা।

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, রায়ে সন্তুষ্ট বাবা।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, রায়ে সন্তুষ্ট বাবা।* 


 *উপশিরোনাম:* হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস; রায়ে সন্তোষ প্রকাশ রামিসার বাবার,পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনার কথা জানান। 

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। আলোচিত এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর প্রতিক্রিয়ায় রামিসার বাবা বলেন, দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্ট। সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সিদ্ধান্ত নিতে চান তিনি।

এ জন্য অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান রামিসার বাবা। রায়ের পূর্ণাঙ্গ বিষয়টি জানার পর পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবেন তিনি।

আদালত তাঁর পর্যবেক্ষণে বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে মত দেন হাইকোর্ট।

মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে রায় পাঠ করেন আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন হাফিজুর রহমান খান।

রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও স্বপ্না খাতুনের খালাসের সিদ্ধান্ত নতুন করে আইনি আলোচনার অবকাশ তৈরি করেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন রামিসার বাবা।

সর্বশেষ