• ২০২৬ নভেম্বর ২৩, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৯
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নতুন কমিটিতে উচ্ছ্বসিত কুষ্টিয়া ছাত্রদল: তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শহরে আনন্দ মিছিল

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
নতুন কমিটিতে উচ্ছ্বসিত কুষ্টিয়া ছাত্রদল: তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শহরে আনন্দ মিছিল
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

নতুন কমিটিতে উচ্ছ্বসিত কুষ্টিয়া ছাত্রদল: তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শহরে আনন্দ মিছিল

কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

​রোববার (২২ নভেম্বর) বিকেল চারটার দিকে নবগঠিত জেলা ছাত্রদলের উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

​বিকেল থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে সমবেত হতে থাকেন। পরে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জামিরের নেতৃত্বে ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​আনন্দ মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবগঠিত জেলা ছাত্রদল কমিটির সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান রুবেল, সহসভাপতি জুয়েল উদ্দিন, মারুফ হোসেন পিয়াস, বজলুর রহমান ও মোক্তাদির রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজল ইসলাম ও আসাদুজ্জামান রুম্মন এবং সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান।

​কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস।

​এ ছাড়া জেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

সর্বশেষ