• ২০২৬ নভেম্বর ২৮, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মুরগি নিয়ে বিরোধ, হোটেল ম‍্যানেজারকে কু পি য়ে হ ত্যা

  • প্রকাশিত ০৯:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
মুরগি নিয়ে বিরোধ, হোটেল ম‍্যানেজারকে কু পি য়ে  হ ত্যা
সংগৃহীত ছবি
বিশেষ প্রতিনিধি

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুই ব্যক্তি। এ ঘটনায় হোটেলটির ম্যানেজার নাঈমুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ (এমডি) আরও দুজন। বৃহস্পতিবার গভীর রাতে জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নিহত নাঈমুর রহমানের বয়স ২৬ বছর। আহত দুজন হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) এবং কর্মী হাসান (২৬)।

শুক্রবার (২৭ নভেম্বর) ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। এ সময় তারা ম্যানেজার নাঈমুর রহমানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।

পুলিশ জানিয়েছে মুরগির ব‍্যবসা বসানো নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল তার ধারাবাহিকতায় দুই জন এসে হামলা করে চলে যায় । তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । 

সর্বশেষ