• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হয়তো এটা আমার জীবনের শেষ ভোট

  • প্রকাশিত ০৩:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
হয়তো এটা আমার জীবনের শেষ ভোট
শতবর্ষী নছিরা বেগম
সিলেট অফিস

সিলেট  ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন শতবর্ষী নছিরা বেগম। নছিরা বেগম খচরুপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।


বুধবার উপজেলা নির্বাচন চলাকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের খচরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিবেশী রুবেল মিয়াকে সাথে নিয়ে এসে দুপুর ১টার দিকে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।


ভোট দিতে আসা নছিরা বেগম বলেন, হয়তো এটা আমার জীবনের শেষ ভোট। অনেক বয়স হয়েছে আর ভোট দিতে পারবো কিনা জানি না। এই ভোট কেন্দ্রে দুপুর ১টা ২০মিনিট পর্যন্ত২ হাজার ৮শ ৭৬জন ভোটারের মধ্যে ৫শ৫০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম বলেন, নছিরা বেগমের বয়স ১শ বছরের উপরে। তিনি তার ভোট দিতে কোন সমস্যা হয়নি। সকাল থেকে বিরতীহিন ভাবে এই কেন্দ্রে ভোট গ্রহন চলছে। দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ২০ ভাগ ভোট কাস্ট হয়েছে।

সর্বশেষ