• ২০২৬ নভেম্বর ০৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে জিন্দাপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত ১১:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
কালাইয়ে জিন্দাপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে জিন্দাপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলার ২নং জিন্দাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ইউনিয়নের বেগুনগ্রাম এলাকার মরহুম আশরাফ আলী মণ্ডলের চাতালে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শেখ মোঃ সাবু। সভা সঞ্চালনা করেন সার্জেন্ট মোঃ তোফাজ্জল হোসেন ও মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ ও কালাই উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সবুর। এ সময় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে নিজেদের প্রত্যাশার কথা জানান।

সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য শেখ মোঃ সাবু, তফিকুল মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপি নেতা লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য শামীম, শহিদুল, তাজুল করিম, আব্দুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুখে-দুঃখে জনগণের পাশে থাকতে যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশা পূরণে ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা।

উঠান বৈঠককে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে উঠান বৈঠকটি শেষ হয়।

সর্বশেষ