• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবীতে চিলমারীতে মানববন্ধন

  • প্রকাশিত ০১:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবীতে চিলমারীতে মানববন্ধন
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম  প্রতিনিধি :

 ১৯-০৫-২০২১

প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) দুপুর ১২টায় চিলমারী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মোড়ে গণমাধ্যমকর্মীরা থানাহাট-জোড়গাছ বাজার সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন পালন করে।

চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চিলমারী প্রেস ক্লাবের সহ-সভাপতি শ্যামল কুমার বর্ম্মণ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রেসক্লাব চিলমারীর সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মেহেদী, সাংবাদিক গোলাম মাহবুব বিপ্লব প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। মানববন্ধনে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার, সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করা হয়।


সর্বশেষ