• ২০২৬ ফেব্রুয়ারী ০৪, বুধবার, ১৪৩২ মাঘ ২২
  • সর্বশেষ আপডেট : ১২:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

  • প্রকাশিত ১২:০২ অপরাহ্ন বুধবার, ফেব্রুয়ারী ০৪, ২০২৬
খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার গুলশানস্থ বাসভবনে গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিটে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন সেনাপ্রধান। ৪০ মিনিট সেখানে অবস্থান করেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ছিলেন।’

তিনি আরও জানান, বেগম জিয়ার নিরাপত্তাপ্রধান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানান।

সর্বশেষ