• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মঙ্গলবার সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’

  • প্রকাশিত ০৮:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
মঙ্গলবার সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’। সিলেট জেলা ক্রীড়া সংস্থা  (ডিএসএ)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে।

রোববার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়ন ভবনের টিপু মজুমদার প্রেসবক্সে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিএসএ’র আহ্বায়ক কমিটির সদস্য (১ম) অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন- চলতি বছরের ৯ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ সিলেট জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে। দায়িত্ব পেয়েই বর্তমান কমিটি সিলেটবাসীকে একটি মনমাতানো খেলা উপহার দিতে সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী মঙ্গলবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’। টুর্নামেন্টটিতে ৬ টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে- পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর ও বাসিয়া টাইটানস। জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্বকারী সিলেটের ক্রিকেটার এবং জেলা ও বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা এ টুর্নামেন্টে খেলবেন। এছাড়াও খেলবেন প্রথম ও দ্বিতীয় ক্রিকেট লীগের খেলোয়াড়রা।

অ্যাড. এমরান আহমেদ চৌধুরী বক্তব্যে আরও জানান- ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে’ অংশগ্রহণকারী ক্রিকেটারদের তিন ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে দল গঠন করা হয়েছে। যাতে প্রতিটি দল সমান শক্তিশালী হয়। একইভাবে লটারির মাধ্যমে কোচ, সহকারী কোচ ও ম্যানেজার মনোনীত করা হয়েছে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। প্রতিটি দল মুখোমুখি হবে প্রত্যেক দলের। প্রতিদিন দুটি ম্যাচের আয়োজন করা হবে। রাউন্ড রবিন লীগের সর্বোচ্চ পয়েন্টধারী শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। বৃষ্টির কারণে কোনো ম্যাচের আয়োজ করা সম্ভব না হলে প্রতিযোগী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। বৃষ্টির মৌসুম বিবেচনায় ফাইনাল ম্যাচের ক্ষেত্রে থাকছে রিজার্ভ-ডে।

এই টুর্নামেন্টের আয়োজন ছাড়াও সিলেটবাসীকে নিয়মিত বিভিন্ন খেলা উপহার দিতে এবং সিলেটর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবে ডিএসএ- সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংস্থাটির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

সর্বশেষ