বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেফতার:
বিদেশি অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার:-
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম আতিক।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আতিকের হেফাজত থেকে বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার আতিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও অপরাধমূলক বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান চলাকালে এলাকায় সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতার সন্ত্রাসীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন