• ২০২৬ ফেব্রুয়ারী ১৯, বৃহস্পতিবার, ১৪৩২ ফাল্গুন ৬
  • সর্বশেষ আপডেট : ০৫:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পূর্ণ মন্ত্রী হলেন মুক্তাদির-আরিফ

  • প্রকাশিত ০৫:০২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
পূর্ণ মন্ত্রী হলেন মুক্তাদির-আরিফ
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি



শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এরপর মন্ত্রীদের শপথ পড়ানো হয়, তারপর শপথ পাঠ করেন প্রতিমন্ত্রীরা।

এদিকে, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রী হলেন সিলেটের দুই সাংসদ। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী।

খন্দকার আবদুল মুক্তাদির- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং আরিফুল হক চৌধুরী- শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এদিকে, নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির। তিনি  বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি’।  বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেন।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬টি ভোট পেয়ে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ১ লাখ ৩৪ হাজার ৯৮৩টি ভোট পেয়েছেন। খন্দকার মুক্তাদির ৪১ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়েছেন। 

এছাড়া, আরিফুল হক ১ লাখ ৮৬ হাজার ৮৪৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন ৭১ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।

সর্বশেষ