• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য

  • প্রকাশিত ১১:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য
File
হাসিনুর রহমান হাসু

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ইচ্ছার কথা প্রকাশ্যে জানান।

অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ২০২৪ সালের আগস্টের শেষদিকে এক ক্রান্তিকালীন পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির ছিল, বহু ফলাফল প্রকাশ ঝুলে ছিল এবং প্রশাসনিক কাঠামোও ছিল বিপর্যস্ত। এমন প্রতিকূল অবস্থায় বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক ও স্থিতিশীল ধারায় ফিরিয়ে আনা ছিল তার প্রধান অঙ্গীকার ও লক্ষ্য।

সর্বশেষ