• ২০২৬ মার্চ ০৬, শুক্রবার, ১৪৩২ ফাল্গুন ২২
  • সর্বশেষ আপডেট : ১১:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মোবাইলের কারণে বড় ভাই ছোট ভাইকে খুনের অভিযোগ।

  • প্রকাশিত ১১:০৩ পূর্বাহ্ন শুক্রবার, মার্চ ০৬, ২০২৬
মোবাইলের কারণে বড় ভাই ছোট ভাইকে খুনের অভিযোগ।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

গাজীপুরে ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড, যা শুনলে যে কারও মন ভারী হয়ে আসে। মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র, মাত্র ১৩ বছর বয়সী আবদুর রাহিম—তার অপরাধ ছিল বাবার কাছে একটি নতুন মোবাইল ফোন চাওয়া।

অভিযোগ রয়েছে, এই বিষয়টিকেই কেন্দ্র করে বড় ভাই আল আমিন ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ১ ফেব্রুয়ারি প্রথমে সে রাহিমকে ভয় দেখানোর উদ্দেশ্যে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে একটি গজারি গাছের সঙ্গে মাফলার দিয়ে তাকে বেঁধে রাখা হয় এবং মুখে স্কচটেপ লাগিয়ে দেওয়া হয়। কিন্তু রাহিম জানায়, সে বিষয়টি বাবাকে জানাবে। এরপরই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়।

পরে আল আমিন তার বন্ধু আশিক আহমেদ ও সুমনকে সঙ্গে নিয়ে রাহিমকে জয়দেবপুরের বিকেবাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশের শালবনে নিয়ে যায়। সেখানে তারা গলা চেপে তাকে হত্যা করে। এরপর একটি গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দিয়ে রাখে। ঘটনাটির প্রমাণ নষ্ট করতে রাহিমের জ্যাকেট বড়চালা তিন রাস্তার মোড়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

ছেলে নিখোঁজ হওয়ার পর তার বাবা নুরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের এক পর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ শালবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পোশাক দেখে বাবা তার ছেলের মরদেহ শনাক্ত করেন।

পরদিন, ২৭ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আল আমিন ও তার বন্ধু আশিক আহমেদকে গ্রেপ্তার করে।

একটি মোবাইল ফোনের আবদার—আর তার জেরে ছোট ভাইয়ের এমন নির্মম পরিণতি। ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজকেই গভীরভাবে নাড়া দিয়েছে। মানবিক মূল্যবোধের এমন অবক্ষয় আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে।


সর্বশেষ