• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গাভিন গরু জবাই, জনতার ধাওয়ায় বিএনপি নেতা উধাও

  • প্রকাশিত ১১:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
গাভিন গরু জবাই, জনতার ধাওয়ায় বিএনপি নেতা উধাও
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

গাভিন গরু জবাই, জনতার ধাওয়ায় বিএনপি নেতা উধাও

বগুড়া:

বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা হাটে গাভিন (গর্ভবতী) গরু জবাইয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক কসাইকে ধাওয়া দিয়ে হাট থেকে বের করে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। অভিযুক্ত ব্যক্তি মাঝিড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিজান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (৮ মার্চ) সকালে খরনা হাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাটে একটি গরু জবাই করার সময় কয়েকজন ক্রেতা ও উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে গরুটি গাভিন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে হাটে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত বিএনপি নেতা মিজানকে ধাওয়া দিলে পরিস্থিতি বেগতিক দেখে তিনি সেখান থেকে দ্রুত সরে পড়েন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, গাভিন গরু জবাই করা অমানবিক ও আইনবিরোধী কাজ। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলেও দাবি জানান তারা।

এদিকে ঘটনার পর খরনা বাজার কমিটি জরুরি বৈঠক করে নতুন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খরনা বাজারে কোনো গাই বা বকনা গরু জবাই করা যাবে না। শুধুমাত্র ষাঁড় গরু জবাই করা যাবে। কেউ গাই বা বকনা গরু জবাই করলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া অভিযুক্ত মিজানের বক্তব্যও পাওয়া যায়নি।

সর্বশেষ