• ২০২৬ মার্চ ২৫, বুধবার, ১৪৩২ চৈত্র ১১
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অসুস্থ গরুর মাংসের সাথে মুরগির রক্ত মিশিয়ে বিক্রির অভিযোগ, আবারও সক্রিয় টুকন কসাই।

  • প্রকাশিত ০৭:০৩ অপরাহ্ন বুধবার, মার্চ ২৫, ২০২৬
অসুস্থ গরুর মাংসের সাথে মুরগির রক্ত মিশিয়ে বিক্রির অভিযোগ, আবারও সক্রিয় টুকন কসাই।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

অসুস্থ গরুর মাংসের সাথে মুরগির রক্ত মিশিয়ে বিক্রির অভিযোগ, আবারও সক্রিয় টুকন কসাই।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা-এর পাকুল্যা এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে টুকন কসাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে গোপনে গরু জবাই করে সেই মাংসে মুরগির রক্ত মিশিয়ে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই টুকন কসাইয়ের বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

এদিকে নতুন করে অভিযোগ উঠেছে, আগের বিষয়গুলো ধামাচাপা দিয়ে আবারও মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছেন তিনি। শুধু তাই নয়, নিজের ব্যবসা বাড়াতে স্থানীয় এক টিকটকারকে দিয়ে দোকানের প্রচারণামূলক ভিডিও তৈরি করিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বলেও দাবি করেছেন এলাকাবাসী।

স্থানীয় সচেতন মহল বলছে, পূর্বে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কিছু প্রমাণ পাওয়া গেলেও তা যথাযথভাবে তদন্ত বা বিচার হয়নি। ফলে তিনি বারবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।


সর্বশেষ