• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পদ্মা নদীতে ৬০ জন যাত্রী নিয়ে বাস ডুবে যায় ফেরি ঘাটে ।

  • প্রকাশিত ১০:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
পদ্মা নদীতে ৬০ জন যাত্রী নিয়ে বাস ডুবে যায় ফেরি ঘাটে ।
সংগৃহীত ছবি
জেলা প্রতিনিধি

পদ্মায় ডুবে যাওয়া বাসে যাত্রী ছিলেন প্রায় ৬০ জন, উদ্ধারে হামজা

রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সোহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।যাত্রীরা বাঁচার আকুতি জানান সবার কাছে।

ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮-৯ জন বের হতে পারলেও অন্যদের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব হচ্ছে না। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। কত জন মারা গেছে আর কত জন নিখোঁজ হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।



সর্বশেষ