টাংগাইলের ঘাটাইলে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ বৃদ্ধ পিতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মো. আসলাম শেখ (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করে ঘাটাইল থানা পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মকছেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সকালে উপজেলার রসুলপুর হামকুড়া (চৌরাস্তা) গ্রামে নিহত আরশেদ আলী (৮০) বাড়ির পাশের জমিতে বসে ছিলেন। এ সময় টাকা-পয়সা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছেলে আসলাম শেখের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসলাম শেখ বাঁশের গোড়ালি দিয়ে পেছন দিক থেকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের মেয়ে মোছাত আসমা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
মতামত দিন