টাংগাইলের মধুপুরে অতিরিক্ত দামে অকটেন বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা।
মধুপুর (টাঙ্গাইল), ২৫ মার্চ ২০২৬।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারো বাজার এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগে একটি মুদির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) পরিচালিত এ অভিযানে আল-আমিনের মুদির দোকানে লিটার প্রতি ২২০ থেকে ২৫০ টাকা দামে অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় দোকান থেকে জব্দ করা প্রায় ২০ লিটার অকটেন তাৎক্ষণিকভাবে সাধারণ গ্রাহকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
অভিযানে দোকান মালিক আল-আমিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মতামত দিন