• ২০২৬ মার্চ ২৯, রবিবার, ১৪৩২ চৈত্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৪:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মহান স্বাধীনতা দিবস ২০২৬: ধনবাড়ী উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন।

  • প্রকাশিত ০৪:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ২৯, ২০২৬
মহান স্বাধীনতা দিবস ২০২৬: ধনবাড়ী উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির তাৎপর্যকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা মিজ্ নুরজাহান আক্তার সাথী। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশবাসীর কল্যাণ কামনা করেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ধনবাড়ী উপজেলাকে একটি পূর্ণাঙ্গ মডেল হিসেবে গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য।তিনি আরও উল্লেখ করেন, ধনবাড়ীকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ জনপদে পরিণত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ডিসপ্লে প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।উপজেলা প্রশাসনের এ আয়োজন স্থানীয় জনগণের মাঝে দেশপ্রেম, ঐক্য ও উন্নয়নের প্রত্যয় আরও দৃঢ় করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

সর্বশেষ