• ২০২৬ মার্চ ২৯, রবিবার, ১৪৩২ চৈত্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৪:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইল হাইওয়েতে ছিনতাইকারীদের হামলা: গুরুতর আহত মোটরসাইকেল আরোহী।

  • প্রকাশিত ০৪:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ২৯, ২০২৬
টাঙ্গাইল হাইওয়েতে ছিনতাইকারীদের হামলা: গুরুতর আহত মোটরসাইকেল আরোহী।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইল হাইওয়েতে ছিনতাইকারীদের হামলা: গুরুতর আহত মোটরসাইকেল আরোহী।

আজ ভোর ৫টার দিকে ঢাকা অভিমুখে রওনা হওয়া এক মোটরসাইকেল আরোহীর যাত্রা টাঙ্গাইল হাইওয়ের ঘারিন্দা এলাকায় গিয়ে ভয়াবহ ঘটনায় রূপ নেয়। সেখানে একদল ছিনতাইকারী তার পথরোধ করে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা প্রথমে আরোহীকে প্রাণনাশের হুমকি দিয়ে চাবি হস্তান্তরের নির্দেশ দেয়। কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে তা অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হামলাকারীরা রাম দা ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।

পরে খবর পেয়ে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তির পরিচয় জানা গেছে—তার নাম রাকিবুল ইসলাম রবিন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর সদর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মজিদ। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নুরুন্নবী আহমেদ হাসপাতালে গিয়ে আহত রবিনের খোঁজখবর নেন। এসময় তিনি টাইম বাংলা নিউজকে বলেন, বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জনগণের পাশে থাকবে এবং বর্তমান সরকার অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবে না।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ