• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাকে হত্যার অভিযুক্ত ছেলে মুরাদের আত্মসমর্পণ, হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে।

  • প্রকাশিত ১০:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
মাকে হত্যার অভিযুক্ত ছেলে মুরাদের আত্মসমর্পণ, হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

মাকে হত্যায় অভিযুক্ত ছেলে মুরাদের আত্মসমর্পণ, হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ মুক্তা বেগম (৩৫) হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মুরাদ অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে সখীপুর থানা পুলিশ তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে। আদালতে নেওয়ার সময় নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এসময় স্বজনরা এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করেন। উপস্থিত জনতাও ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতার প্রবাসী বাবা আলহাজ মিয়ার পরামর্শে মুরাদ ময়মনসিংহের ভালুকার সীডস্টোর এলাকায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এর আগে গত রোববার (২৯ মার্চ) রাতে সখীপুর উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় নিজ মাকে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।


সর্বশেষ