• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বউ-শাশুড়ি মিলে প্রবাসীর স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালানোর অভিযোগে চাঞ্চল্য।

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
বউ-শাশুড়ি মিলে প্রবাসীর স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালানোর অভিযোগে চাঞ্চল্য।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

বউ-শাশুড়ি মিলে প্রবাসীর স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালানোর অভিযোগে চাঞ্চল্য।

টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাশুড়ির সংশ্লিষ্টতার দাবিও করেছেন ভুক্তভোগী স্বামী। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী মুক্তা আক্তার, টাঙ্গাইলের মায়থা গ্রামের মিন্জু মিয়ার মেয়ে। তিনি প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৪ লাখ টাকা নিয়ে হঠাৎ নিখোঁজ হন।

প্রবাসী রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার স্ত্রী পূর্বপরিকল্পিতভাবে অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন। যাওয়ার সময় তিনি স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে যান। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে রেখে যাওয়া একটি ব্যাগ তার শাশুড়ি মুন্নি আক্তার স্থানীয় একটি দোকান থেকে নিয়ে যাচ্ছেন—এমন দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, অভিযোগের সত্যতা যাচাই ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সর্বশেষ