• ২০২৬ এপ্রিল ০৯, বৃহস্পতিবার, ১৪৩২ চৈত্র ২৫
  • সর্বশেষ আপডেট : ০৩:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার মাতারবাড়ীতে গৃহবধূর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত ০৩:০৪ পূর্বাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২৬
কক্সবাজার মাতারবাড়ীতে গৃহবধূর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
File
মতিউল ইসলাম (মতি) কক্সবাজার

কক্সবাজার মাতারবাড়ীতে গৃহবধূর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জনের বিরুদ্ধে অভিযোগ


 কক্সবাজার প্রতিনিধি:


কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে এক প্রবাসীর গৃহবধূর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মহেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তামান্না (২১) গত ২ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে তার বসতবাড়িতে সংঘটিত এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত মৃত আলী হোছনের পুত্র দুলাল মিয়া ও তার স্ত্রী মিনুয়ারা, দুলাল মিয়ার মেয়ে সোনিয়া ও ছেলে মজিদ । সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

ভুক্তভোগীর দাবি, সন্ত্রাসীদের দাবী করা ১০লাখ টাকা চাঁদা না দেওয়ায় আসামিরা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়, মোবাইলের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলার অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আসামিরা চলে যাওয়ার আগে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি প্রাথমিকভাবে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী একাধিক দণ্ডনীয় অপরাধের আওতায় পড়তে পারে। এর মধ্যে রয়েছে, ধারা ১৪৩/১৪৭: অবৈধ সমাবেশ ও দাঙ্গা, ধারা ৪৪৭/৪৪৮: অবৈধ প্রবেশ

ধারা ৩২৩/৩২৫: মারধর ও আঘাত, ধারা ৩৭৯/৩৮২: চুরি/ছিনতাই, ধারা ৫০৬: ভয়ভীতি ও হুমকি প্রদান

মহেশখালী থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ