• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভোট শেষের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

  • প্রকাশিত ১০:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
ভোট শেষের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

ভোট শেষের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ


বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে ভোট চলাকালীন সময়েই রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, নির্বাচনী কর্মকর্তারা একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতে অনিয়ম করেছেন।

অভিযোগের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত শিটটি বাতিল করে নতুন শিট চালু করেন।

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সর্বশেষ