• ২০২৬ এপ্রিল ১৩, সোমবার, ১৪৩২ চৈত্র ২৯
  • সর্বশেষ আপডেট : ০৩:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে আটক ৮ জুয়াড়ি।

  • প্রকাশিত ০৩:০৪ পূর্বাহ্ন সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে আটক ৮ জুয়াড়ি।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে আটক ৮ জুয়াড়ি।

টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আটজন জুয়াড়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ছামানের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঘাটাইল থানা পুলিশ। পরদিন শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধানপুর ইউনিয়নের ছামানের বাজার সংলগ্ন একটি দোকানের ভেতরে দরজা-জানালা বন্ধ করে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল এবং যুবসমাজ বিপথে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঘাটাইল থানা পুলিশ ওই স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা সকলেই সন্ধানপুর ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন— মোহাম্মদ মিন্টু সরকার (৫০), মোঃ শাহ আলম সিদ্দিকী (৪৭), মোহাম্মদ জুয়েল মেকার (৩৩), মোহাম্মদ কায়সার মিয়া (৫২), মোঃ মকবুল ফকির (৬৫), মোহাম্মদ টুটুল মিয়া (৪৮), মোহাম্মদ দেলোয়ার মিয়া (৫৫) এবং মোঃ জয়নাল কন্ট্রাক্টর (৫৬)।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় জুয়ার আসর পরিচালনা করে আসছিল, যা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। অভিযানে তাদের আটক করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা এবং এ জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

ঘাটাইল থানা পুলিশ জানায়, অপরাধ, মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ