• ২০২৬ এপ্রিল ১৮, শনিবার, ১৪৩৩ বৈশাখ ৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে এলো এক শক্তিশালী লেজার সংকেত ,আশ্চর্য বিজ্ঞানীরা!

  • প্রকাশিত ০১:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে এলো এক শক্তিশালী লেজার সংকেত ,আশ্চর্য বিজ্ঞানীরা!
File
রেজাউল ইসলাম আশিক ( বিশেষ প্রতিনিধি)

মহাবিশ্বের অসীম অনন্ত  রহস্যের বুক চিরে ভেসে এল এক শক্তিশালী লেজার সংকেত। প্রায় ৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা এই 'বৃহৎ লেজার' রশ্মি দেখে রীতিমতো বিস্মিত (Scientist)বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকার 'মিরক্যাট' (MeerKAT) রেডিও টেলিস্কোপে ধরা পড়েছে এই বিরল মহাজাগতিক ঘটনা।


বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণত মহাকাশে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় যেকোনো সংকেত ক্রমশ দুর্বল হয়ে একসময় মিলিয়ে যায়। কিন্তু এই সংকেতটি তার উজ্জ্বলতা ও তীব্রতা বজায় রেখে পৃথিবীতে এসে পৌঁছেছে, যা প্রচলিত অনেক বৈজ্ঞানিক ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

গবেষকদের মতে, এই শক্তিশালী রশ্মিটি আসলে একটি ‘হাইড্রক্সিল মেগামেসার’। মহাকাশে দুটি গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে সংঘর্ষের ফলে যখন গ্যাস সংকুচিত হয়, তখন হাইড্রক্সিল অণুগুলো উত্তেজিত হয়ে এই ধরণের তীব্র বিকিরণ ঘটায়। তবে এবারের সংকেতটি এতটাই শক্তিশালী যে একে বিজ্ঞানীরা ‘গিগামেসার’ হিসেবে অভিহিত করছেন।

কিন্তু ৮০০ কোটি আলোকবর্ষ দূর থেকেও কেন এই সংকেত ম্লান হলো না? এর উত্তরে বিজ্ঞানীরা ‘মহাকর্ষীয় লেন্সিং’ (Gravitational Lensing)-এর কথা বলছেন। তাদের মতে, সংকেতটি আসার পথে সামনে থাকা কোনো একটি ছায়াপথ ‘আতস কাঁচের’ মতো কাজ করেছে, যা সংকেতের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়ে আমাদের টেলিস্কোপে ধরা পড়তে সাহায্য করেছে।

এই আবিষ্কার মহাবিশ্বের মূল গঠন এবং বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের নতুন পথ দেখাবে বলে আশা করা হচ্ছে। সংগৃহীত 

সর্বশেষ