• ২০২৬ এপ্রিল ২১, মঙ্গলবার, ১৪৩৩ বৈশাখ ৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৬৬ গ্রেফতার

  • প্রকাশিত ০৭:০৪ অপরাহ্ন মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
সিলেট  নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৬৬ গ্রেফতার
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৬৬ জনকে আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। 

তারা জানায় রবিবার রাত ১২টা থেকে (শনিবার দিবাগত) সোমবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ৬৬ জনকে আটক বা গ্রেপ্তার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান,তাদের মধ্যে নিয়মিত মামলায় ৮, ওয়ারেন্টভুক্ত আসামি ৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২, সন্দেহভাজন ১৫, মেট্টোপলিটন অধ্যাদেশে  ২১, হকার ১ জনকে আটক ও গ্রেপ্তার করা হয় তাদের সবাইকে আদালতে সোপর্দ করার হয়েছে।

সর্বশেষ