• ২০২৬ এপ্রিল ২২, বুধবার, ১৪৩৩ বৈশাখ ৮
  • সর্বশেষ আপডেট : ০১:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রবাসীর স্ত্রী নিহত: হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ।

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন বুধবার, এপ্রিল ২২, ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ারে প্রবাসীর স্ত্রী নিহত: হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রবাসীর স্ত্রী নিহত: হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ।


টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর উদ্দেশ্যে ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার পাথরাইল ইউনিয়নের দশকিয়া গ্রামের বাসিন্দা রাহিমা (বয়স অজ্ঞাত) নামের এক গৃহবধূর মরদেহ গতকাল রাতে তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। নিহত রাহিমার বাবার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী মালঞ্চ এলাকায়।

নিহতের স্বজনদের অভিযোগ, রাহিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য তার মরদেহ ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় রাহিমার শাশুড়ি ও শ্বশুরের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা দাবি করেছেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল রোববার সকালে মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে।

এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ