• ২০২৬ এপ্রিল ২৪, শুক্রবার, ১৪৩৩ বৈশাখ ১১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বালু ব্যবসার দ্বন্দ্বে প্রকাশ্য হত্যাকাণ্ড: শাজাহানপুরে যুবক খুন

  • প্রকাশিত ০৩:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
বালু ব্যবসার দ্বন্দ্বে প্রকাশ্য হত্যাকাণ্ড: শাজাহানপুরে যুবক খুন
File
বগুড়া প্রতিনিধি:

বালু ব্যবসার দ্বন্দ্বে প্রকাশ্য হত্যাকাণ্ড: শাজাহানপুরে যুবক খুন


বালু ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে বগুড়ার শাজাহানপুরে দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বনানী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাস্টমস অফিস নার্সারির সামনে পাকা সড়কের ওপর প্রতিপক্ষের লোকজন পেছন থেকে ধারালো ‘চাপাতি’ দিয়ে মাথায় আঘাত করে মোঃ রকি মাহমুদ (২৪)-কে কুপিয়ে হত্যা করে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিহত রকি মাহমুদ শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম নতুন পাড়ার বাসিন্দা বেলালের ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, হত্যার পেছনে বালু ব্যবসার পূর্ব বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ