• ২০২৬ মে ০৪, সোমবার, ১৪৩৩ বৈশাখ ২১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দক্ষিণ সুরমায় ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে নিহত ৮

  • প্রকাশিত ০৩:০৫ অপরাহ্ন সোমবার, মে ০৪, ২০২৬
দক্ষিণ সুরমায় ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে নিহত ৮
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

দক্ষিণ সুরমায় ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে নিহত ৮


সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজারে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়িছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আর স্থানীয়রা জানিয়েছেন, ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় হেলপার গাড়ি চালাচ্ছিলেন।

রবিবার সকাল ৬ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই নারীসহ ৮ জন নিহত হন। নিহতরা সকলে নির্মাণ শ্রমিক। পিকআপ ভ্যানে করে তারা কাজের জন্য যাচ্ছিলেন।

নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের দুই ভাই আজির উদ্দিন ও আমিরউদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের না‌র্গিস আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মু‌ন্নি বেগম, দিরাই ভা‌টিপাড়া গ্রামের নুরুজ আলী, ভা‌টিপাড়া নূর নগরের ফ‌রিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জের‌ শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান।

দুর্ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন। জেলপার গাড়ি চালাচ্ছিলেন।

আব্দুল রতিফ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ড্রাইভার আছিল ঘুমো আর হেলপার ইছল গাড়ি চালানিত’।

তবে হেলপার গাড়ি চালানোর বিষয়টি সত্য নয়

সর্বশেষ