• ২০২৬ মে ০৪, সোমবার, ১৪৩৩ বৈশাখ ২১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে মুখে কা লো কাপড় বেঁধে মানববন্ধন করেছে ।

  • প্রকাশিত ০৩:০৫ অপরাহ্ন সোমবার, মে ০৪, ২০২৬
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে মুখে কা লো কাপড় বেঁধে মানববন্ধন করেছে ।
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন সাংবাদিকরা ।৩ মের ছবি
বিশেষ প্রতিনিধি

সংবাদ ও তথ্য সংগ্রহের জন্য আগের মতো সুপ্রিম কোর্টে সাংবাদিকরা প্রবেশাধিকারের অনুমতি দিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টে বিটে কর্মরত সাংবাদিকরা । সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ রোববার দুপুরে এক মানববন্ধনের অনুষ্ঠানের থেকে তাঁরা এ অনুরোধ জানান।


সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে বলা হয়, আজকে এমন একটা বাস্তবতায় তাঁরা দাঁড়িয়েছেন, এখানে প্রতিবাদ করছেন, যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে।...দীর্ঘদিনের কর্মক্ষেত্র সুপ্রিম কোর্টে প্রবেশ করতে পারছেন না।...সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন ধরে চলে আসা একটি রীতি-নিয়ম বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বন্ধ করে দিয়েছেন, যা অত্যন্ত দুঃখের বিষয়। সাংবাদিকেরা সুপ্রিম কোর্টে আসেন সংবাদ সংগ্রহের জন্য।...ব্যক্তিগত কোনো লাভের জন্য এখানে আসেন না।

এর আগে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের স্বার্থে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বরাবর গত ২৯ জানুয়ারি চিঠি দিয়েছিল আইন, বিচার ও মানবাধিকার-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

চিঠিতে বলা হয়, ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের কোনো কোনো বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।...এতে মামলার শুনানি ও সিদ্ধান্তের সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে অভিমত ।

এদিকে আজকের মানববন্ধনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতিপক্ষ মনে করা হলে তাঁরা কঠোর হতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, ‘আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টের সব সংবাদ প্রকাশ বন্ধ করে দেব।...আমরা প্রধান বিচারপতির কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, আগে যেভাবে...সাংবাদিকেরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে প্রবেশ করতে দেবেন—এটা আপনার কাছে অনুরোধ রইল।’

সর্বশেষ