• ২০২৬ মে ০৮, শুক্রবার, ১৪৩৩ বৈশাখ ২৫
  • সর্বশেষ আপডেট : ০৫:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাংগাইলের কালিহাতীতে প্রবাসীর স্ত্রী নিখোঁজ, টাকা-গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ।

  • প্রকাশিত ০৫:০৫ অপরাহ্ন শুক্রবার, মে ০৮, ২০২৬
টাংগাইলের কালিহাতীতে প্রবাসীর স্ত্রী নিখোঁজ, টাকা-গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাংগাইলের কালিহাতীতে প্রবাসীর স্ত্রী নিখোঁজ, টাকা-গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রবাসী স্বামীকে রেখে এক গৃহবধূ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে কথিত প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরাগী গ্রামের এক প্রবাসীর স্ত্রী সাদিয়া গত ১ মে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সাদিয়ার শাশুড়ি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সুযোগে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, সাদিয়ার বাবার বাড়ি কালিহাতী উপজেলার বল্দী সভার এলাকায়। তার বাবার নাম সাইফুল। প্রায় দুই বছর আগে সরাগী গ্রামের এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়।

এ ঘটনায় রাকিব নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্বামীর পরিবার। রাকিবের বাবার নাম বাবর আলী। তার বাড়ি নিকরাইল ডাকঘর এলাকায় বলে জানা গেছে। পরিবারের দাবি, রাকিবের সঙ্গে সাদিয়ার পূর্ব থেকেই সম্পর্ক ছিল এবং তার সঙ্গেই তিনি চলে গেছেন।

বর্তমানে নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


সর্বশেষ