• ২০২৬ মে ১৪, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ৩১
  • সর্বশেষ আপডেট : ০৫:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

র‍্যাব-৯ এর অভিযানে সিলেট ৪ জাল নোট চক্র সদস্য আটক

  • প্রকাশিত ০৫:০৫ অপরাহ্ন বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
র‍্যাব-৯ এর অভিযানে সিলেট ৪ জাল নোট চক্র সদস্য আটক
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

সিলেটে সক্রিয় হয়ে ওঠা জাল টাকার একটি চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাব-৯। সোমবার (১২ মে) রাত ও মঙ্গলবার (১৩ মে) ভোরে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার সমমূল্যের জালনোট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— গোপালগঞ্জের কোটালীপাড়া থানার গুরু চাঁদ বালা (৩৮), শেরপুরের নালিতাবাড়ী থানার শফিকুল ইসলাম (৩৫), বরিশালের বাবুগঞ্জ থানার মো. সোহাগ সরদার (৩৩) এবং শেরপুরের নালিতাবাড়ী থানার মো. রাশেদ মিয়া (৩০)।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদ আসে যে, শাহজালাল (রহ.) মাজার গেট এলাকায় এক ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, রাত ১টার দিকে বন্দরবাজারের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বাকি তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‍্যাবকে জানায়, তারা মূলত জনবহুল বাজার এবং ছোট দোকানগুলোকে লক্ষ্য করে জালনোট চালাত। চক্রটি অত্যন্ত সুকৌশলে কম দামের পণ্য কেনার অজুহাতে দোকানিকে বড় অংকের (যেমন ৫০০ বা ১০০০ টাকার) জালনোট দিত। এরপর দোকানির কাছ থেকে আসল টাকা ভাংতি হিসেবে নিয়ে সটকে পড়ত। বিশেষ করে উৎসবের মৌসুমে ভিড়ের সুযোগ নিয়ে তারা দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিল।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঈদকে সামনে রেখে জাল টাকার বিস্তার রোধে র‍্যাবের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

সর্বশেষ