• ২০২৬ মে ১৪, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ৩১
  • সর্বশেষ আপডেট : ০৬:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

র‍্যাব-৯ অভিযানে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত ০৬:০৫ অপরাহ্ন বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
র‍্যাব-৯ অভিযানে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
সিলেট অফিস :

কিশোরগঞ্জের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে (৩৫) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

মামুন কিশোরগঞ্জ জেলা সদরের করমুলী গ্রামের মৃত ইসরাইলের ছেলে।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এবং র‍্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে সিলেটের ওসমানীনগর থানাধীন তাজপুর দুলিয়ারবন কলেজগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাবের গণমাধ্যম র্কমর্কমতা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সর্বশেষ