• ২০২৬ মে ১৫, শুক্রবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ১
  • সর্বশেষ আপডেট : ০৫:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলের মির্জাপুরে বিরল শারীরিক পরিবর্তন: কিশোরী থেকে কিশোরে রুপান্তরিত।

  • প্রকাশিত ০৫:০৫ অপরাহ্ন শুক্রবার, মে ১৫, ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুরে বিরল শারীরিক পরিবর্তন: কিশোরী থেকে কিশোরে রুপান্তরিত।
File
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলের মির্জাপুরে বিরল শারীরিক পরিবর্তন: কিশোরীর শরীরে ফুটে উঠছে ছেলেদের বৈশিষ্ট্য।


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্লা গ্রামে এক কিশোরীর শরীরে বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের মাধ্যমে ছেলেদের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিলেও চিকিৎসকরা এটিকে বিরল জেনেটিক বা হরমোনজনিত শারীরিক অবস্থা বলে ধারণা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের পর থেকে ওই কিশোরীকে পরিবারের সবাই মেয়ে হিসেবেই লালন-পালন করে আসছিলেন। তবে সম্প্রতি বয়ঃসন্ধিকালে পৌঁছানোর পর তার শরীরে ধীরে ধীরে ছেলেদের কিছু শারীরিক বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করে। এ পরিবর্তন প্রথমে পরিবারের সদস্যদের নজরে আসে। পরে বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসকের শরণাপন্ন হন তারা।

পরিবারের সদস্যরা জানান, শুরুতে তারা বিষয়টিকে স্বাভাবিক পরিবর্তন মনে করলেও সময়ের সঙ্গে শারীরিক গঠনে ভিন্নতা স্পষ্ট হতে থাকে। এতে পরিবার উদ্বিগ্ন হয়ে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন।

চিকিৎসকদের ভাষ্যমতে, এটি বিরল ধরনের জেনেটিক বা হরমোনজনিত সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ‘অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম (AIS)’ কিংবা ‘কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া (CAH)’-এর মতো জন্মগত অবস্থার কারণে এমন পরিবর্তন দেখা দিতে পারে। তবে সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজন বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও দীর্ঘমেয়াদি চিকিৎসা পর্যবেক্ষণ।

এ বিষয়ে একজন চিকিৎসক জানান, “এ ধরনের ঘটনা খুবই বিরল। অনেক সময় জন্মের সময় বাহ্যিক গঠন দেখে লিঙ্গ নির্ধারণ করা হলেও বয়ঃসন্ধিকালে শরীরে ভিন্ন ধরনের হরমোনগত পরিবর্তন দেখা দিতে পারে। তাই পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিলেও চিকিৎসকরা এ বিষয়ে গুজব বা বিভ্রান্তি না ছড়িয়ে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পরিবারটিকে সামাজিকভাবে সহযোগিতা ও মানসিক সমর্থন দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সর্বশেষ