• ২০২৬ মে ২০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৬
  • সর্বশেষ আপডেট : ০৮:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইতিহাসের পাতায় মুশফিক ১৬ হাজার ক্লাবে প্রবেশ

  • প্রকাশিত ১০:০৫ পূর্বাহ্ন বুধবার, মে ২০, ২০২৬
ইতিহাসের পাতায় মুশফিক ১৬ হাজার ক্লাবে প্রবেশ
বিসিবি
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের লক্ষ্যে শক্ত ভিত গড়েছে বাংলাদেশ।

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ঐতিহাসিক সেঞ্চুরির ওপর ভর করে বড় লিড নিশ্চিত করেছে টাইগাররা।

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দাপট বজায় রেখেছে সফরকারীরা।

​তৃতীয় দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ে কিছুটা চাপে পড়লেও তা নিপুণভাবে সামলে নেন মুশফিক ও লিটন দাস। খুররম শাহজাদের বলে শান্ত এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ১৬ রানে সাজঘরে ফিরলে ক্রিজে আসেন লিটন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন এদিনও সাবলীল ব্যাটিং করে ৬৯ রানের একটি কার্যকর ইনিংস উপহার দেন।

​অন্য প্রান্তে মুশফিকুর রহিম শুরু থেকেই ছিলেন ধৈর্যশীল। চা বিরতির আগে ৯০ রানে অপরাজিত থাকা এই ব্যাটার বিরতি থেকে ফিরে মোহাম্মদ আব্বাসের বলে দারুণ এক চারে নিজের শতক পূর্ণ করেন। এই লড়াকু ইনিংসে তিনি ৮টি চার ও ১টি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকান। এই সেঞ্চুরির পথেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েন মুশফিক।

​মাঝপথে মেহেদী হাসান মিরাজ ১৯ রানে আউট হলেও তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান, যার ফলে লিড দাঁড়িয়েছে রেকর্ড ৩৭১ রানে। ক্রিজে মুশফিক ১০৩ এবং তাইজুল ৯ রানে অপরাজিত আছেন।

সর্বশেষ