• ২০২৬ মে ২০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৬
  • সর্বশেষ আপডেট : ০৮:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায়_দুই_চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা,আটক-১

  • প্রকাশিত ১০:০৫ পূর্বাহ্ন বুধবার, মে ২০, ২০২৬
বগুড়ায়_দুই_চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা,আটক-১
File
স্টাফ রিপোর্টার মোঃআব্দুর রহিম

#বগুড়ায়_দুই_চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা,আটক-১

‎‎

‎বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের(যেটি কয়েকদিন আগে উপজেলা ঘোষণা করা হয়েছে)লক্ষ্মীপুর গ্রামে আজ ১৮ মে'২৬(সোমবার) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

‎নিহতরা হলেন লক্ষীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৫) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আলীর সঙ্গে তার চাচা রেজাউলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে রেজাউলের ছেলে রাহাত মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে সংঘর্ষে গুরুতর আহত হন সুমন মোল্লাও। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রিদয় নামের আরেকজন যুবক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে  তাঁর অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।

‎ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাহাত মণ্ডলকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত রাহাত নিহতদের আপন চাচাতো ভাই।

‎খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান শাহীন জানান,প্রাথমিকভাবে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ