• ২০২৬ মে ২০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৬
  • সর্বশেষ আপডেট : ১১:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে ৩দিনবসাপি ভ‚মি সেবা মেলার উদ্বোধন

  • প্রকাশিত ১১:০৫ পূর্বাহ্ন বুধবার, মে ২০, ২০২৬
জৈন্তাপুরে ৩দিনবসাপি ভ‚মি সেবা মেলার উদ্বোধন
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

জৈন্তাপুরে ৩দিনবসাপি ভ‚মি সেবা মেলার উদ্বোধন


গোয়াইঘাট,জৈন্তাপুর সিলেট  প্রতিনিধি ঃ জনবান্ধব অটোমেটেড ভ‚মি ব্যবস্হাপনা, সুরক্ষিত ভ‚মি, সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্য নিয়ে জৈন্তাপুর উপজেলায় শুরু হলো ৩দিনব্যাপি ভ‚মি সেবা মেলা-২০২৬ইং। ১৯ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভ‚মি অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। এতে ভ‚মি বিষয়ক সেবা গ্রহনকারী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে উপজেলা ভ‚মি অফিস প্রাঙ্গনে অবস্থিত সেবা কেন্দ্রে ৩দিন ব্যাপি ভ‚মি সেবা মেলা -২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। উপজেলা সহকারী কমিশনার ভ‚মি পলি রানী দেব এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহসভাপতি আব্দুল হালিম, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপার হেলাল আহমদ, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, সাংবাদিক মুরাদ হাসান, সাইফুল ইসলাম, সাহেদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেছেন সরকারী অফিসে সেবা পাওয়া মানুষের নাগরিক অধিকার। বিশেষ করে ভ‚মি সংক্রান্ত বিষয়ে আমাদের প্রত্যেকেরই কম-বেশ ধারনা থাকা উচিৎ। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সিলেবাস ছাড়াও শিক্ষার্থীদের ভ‚মি সংক্রান্ত বিষয়ে ধারনা দিতে তিনি শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।

উপজেলার সহকারী কমিশনার ভ‚মি পলি রানী দেব বলেন জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের মানুষের জমি সংক্রান্ত যাবতীয় সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত থাকি। দূর্নীতিমূক্ত সেবা নিশ্চিত করতে কোন রকম দালালের আশ্রয় না নিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য আহবান জানান।

সর্বশেষ