• ২০২৬ Jun ১২, শুক্রবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৮
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী শিবপুর উপজেলায় এক প্রবাসী স্ত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার চাচা শ্বশুরের বিরুদ্ধে

  • প্রকাশিত ০১:০৬ পূর্বাহ্ন শুক্রবার, Jun ১২, ২০২৬
নরসিংদী শিবপুর উপজেলায় এক প্রবাসী স্ত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার চাচা শ্বশুরের বিরুদ্ধে
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদীর শিবপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধ/র্ষ/ণের চেষ্টার অভিযোগ উঠেছে তার চাচা শ্বশুরের বিরুদ্ধে। 

আক্তারুজ্জামান বাবু জেলা প্রতিনিধি 


এই ঘটনায় রবিবার (০৭ জুন) দুপুরে অভিযুক্ত চাচা শ্বশুর সিরাজুল ইসলামকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

অভিযুক্ত সিরাজুল ইসলাম বাঘাব ইউনিয়নের খড়কমারা এলাকার মৃত শুরুজ ওরফে শুনুম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। ঘটনার দিন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে একা পেয়ে সিরাজুল ইসলাম ভেতরে প্রবেশ করে এবং জোরপূর্বক ধ/র্ষ/ণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসে। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

ভুক্তভোগীর শ্বশুর জানান, সিরাজুল একেকটা জিনিস পত্রের বাহানা করে আমার বাড়িতে আসতো। আমি যখন বাজারে যাই তখনই বাড়ি খালি থাকার সুযোগ নিয়ে সে আমার পুত্রবধূকে ধ/র্ষ/ণের চেষ্টা করে।

পরবর্তীতে এই বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হলে শিবপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামকে আটক করে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার (ওসি) মোঃ কোহিনূর মিয়া বলেন, এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ