• ২০২৬ Jul ০৯, বৃহস্পতিবার, ১৪৩৩ আষাঢ় ২৪
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গুলিবিদ্ধ হয়েও দায়িত্বে অবিচল: রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত গোপালপুরের সন্তান সিদ্দিকুর রহমান।

  • প্রকাশিত ০৪:০৭ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jul ০৯, ২০২৬
গুলিবিদ্ধ হয়েও দায়িত্বে অবিচল: রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত গোপালপুরের সন্তান সিদ্দিকুর রহমান।
File
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

গুলিবিদ্ধ হয়েও দায়িত্বে অবিচল: রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত গোপালপুরের সন্তান সিদ্দিকুর রহমান

মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গুলিবিদ্ধ হলেও দায়িত্ব থেকে এক মুহূর্তও পিছিয়ে যাননি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান। অসীম সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে গত ২৬ জুন রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর হাতে এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন।

জানা গেছে, গত ২ মার্চ রাজধানীর সায়দাবাদ রেললাইন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে অংশ নেন সিদ্দিকুর রহমান। অভিযান চলাকালে মাদক কারবারিদের হামলায় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত হলেও দায়িত্ব পালনে তাঁর দৃঢ়তা ও সাহসিকতা সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা অর্জন করে।

বর্তমানে সিদ্দিকুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের খিলগাঁও সার্কেলে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. আকবর আলী।

রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে গোপালপুরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়দের মতে, সিদ্দিকুর রহমানের সাহসিকতা ও দায়িত্বনিষ্ঠা দেশের তরুণ কর্মকর্তা-কর্মচারীদের অনুপ্রাণিত করবে এবং মাদকবিরোধী অভিযানে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

দেশকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। সিদ্দিকুর রহমানের এই রাষ্ট্রীয় সম্মাননা তাঁদের আত্মত্যাগ, দায়িত্বশীলতা ও বীরত্বপূর্ণ অবদানেরই একটি উজ্জ্বল স্বীকৃতি।

সর্বশেষ