শাজাহানপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৫ জুলাই উপজেলার সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, প্রভাস চন্দ্র সরকার, উর্মী তালুকদার, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বাদশা আলম, দেলোয়ার হোসেন, রেজাউল সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলে কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
মতামত দিন