নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন
সিলেট: সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত নারী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান সুমন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থিত নারীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময় সভায় অংশ নেওয়া নারীরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় মাসুদুর রহমান সুমন মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ওয়ার্ড গড়ে তোলা সম্ভব। আমি সবসময় জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে চাই।”
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিত নারীরা এলাকার উন্নয়নে কার্যকর ও জনমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মতামত দিন