• ২০২৬ Jul ২৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুমিল্লার হোমনায় বালু উত্তোলনের অবৈধ একটি ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

  • প্রকাশিত ০৩:০৭ পূর্বাহ্ন রবিবার, Jul ২৬, ২০২৬
কুমিল্লার হোমনায় বালু উত্তোলনের অবৈধ একটি ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
File
ওমর ফারুক কুমিল্লা উপজেলা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় বালু উত্তোলনের অবৈধ একটি ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের চম্পকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইমরান ড্রেজারের ড্রামের ওপর দুষ্টুমি করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, ইমরান মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি সত্য বলে মনে হচ্ছে। সুরতহাল প্রতিবেদন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের বলেন, এ ধরনের দুর্ঘটনা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের আগে প্রচলিত আইন অনুযায়ী অনুমোদন গ্রহণ করতে হবে। উল্লিখি

সর্বশেষ