• ২০২৬ Jul ২৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১০
  • সর্বশেষ আপডেট : ০৫:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।*

  • প্রকাশিত ০৫:০৭ পূর্বাহ্ন রবিবার, Jul ২৬, ২০২৬
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।*
নিহত তাসকিন চাঁপাচৌ গ্রামের রাজমিস্ত্রি নবী হোসেনের একমাত্র ছেলে
ওমর ফারুক , কুমিল্লা জেলা প্রতিনিধি:


 *কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।*

 মাঠে খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে গেলে সেটি আনতে নেমে পানিতে তলিয়ে যায় সে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসকিন চাঁপাচৌ গ্রামের রাজমিস্ত্রি নবী হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন। খেলার একপর্যায়ে ফুটবলটি মাঠসংলগ্ন একটি পুকুরে গিয়ে পড়ে। বলটি তুলে আনার উদ্দেশ্যে সে পুকুরে নামলে পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে তাসকিনকে উদ্ধার করেন। পরে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, “তাস

সর্বশেষ