• ২০২৬ সেপ্টেম্বর ২৪, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ৯
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি স্থগিত

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি স্থগিত
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি স্থগিত


দেশজুড়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার (২৭ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে মালিকরা স্পষ্ট করে জানিয়েছেন, কমিশন বৃদ্ধিসহ উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

এর আগে গত ২১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি চার দফা দাবি তুলে ধরে। তাদের অভিযোগ, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকাই অপরিবর্তিত রয়েছে। কিন্তু গত এক দশকের বেশি সময়ে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, ব্যাংক গ্যারান্টি কমিশন, ঋণের সুদ, ডলারের বিনিময় হার এবং পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অধিকাংশ স্টেশন আর্থিক চাপে পরিচালিত হচ্ছে।

সংগঠনের দাবি, বর্তমান বাস্তবতায় কমিশনের হার বাড়িয়ে প্রতি ঘনমিটার সিএনজিতে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে জ্বালানির দাম পরিবর্তন হলে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু, গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত আদায় বন্ধ এবং সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিও জানিয়েছে তারা।

মালিক সমিতির নেতারা বলেন, দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আগামী ২৩ আগস্ট থেকে ঘোষিত অনির্দিষ্টকালের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম বন্ধ থাকতে পারে বলে তারা সতর্ক করেছেন।

সর্বশেষ