• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

খুলনার আমতলা নদীর বাঁশের বেড়া ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

  • প্রকাশিত ১২:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
খুলনার আমতলা নদীর বাঁশের বেড়া ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
File
নিজস্ব প্রতিবেদক | আল আমিন হাওলাদার ব্যুরোচিফ, খুলনা

প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২৬, সোমবার 


খুলনার আমতলা নদীর বাঁশের বেড়া ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আমতলা নদীতে নির্মিত বাঁশের বেড়া আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তিন সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সঙ্গে একটি রুল জারি করে জানতে চেয়েছেন, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন ওই বাঁশের বেড়া অপসারণের নির্দেশ দেওয়া হবে না।

জানা গেছে, নদী ইজারার পর আমতলা নদীর এক তীর থেকে অন্য তীর পর্যন্ত বাঁশের বেড়া নির্মাণ করা হয়। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ, নৌযান চলাচল, মাছের বিচরণ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত বিষয়টি আমলে নিয়ে এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত বাঁশের বেড়া অপসারণ করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, নৌযান চলাচল সহজ হবে এবং জেলে ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন:

আল আমিন হাওলাদার

ব্যুরোচিফ, খুলনা

সর্বশেষ