• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে ২১ দিনেও সন্ধান মেলেনি দুই মাদ্রাসাছাত্রের

  • প্রকাশিত ০২:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
দিনাজপুরে ২১ দিনেও সন্ধান মেলেনি দুই মাদ্রাসাছাত্রের
File
মোয়াজ্জেম হোসেন - দিনাজপুর প্রতিনিধি, টাইম বাংলা নিউজ

দিনাজপুরে ২১ দিনেও সন্ধান মেলেনি দুই মাদ্রাসাছাত্রের


দিনাজপুরের কাহারোল উপজেলায় ২১ দিন ধরে নিখোঁজ রয়েছে কওমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী। গত ৬ জুলাই দুপুরে উপজেলার রসূলপুর ইউনিয়নের রসূলপুর দারুল হুদা সালাফিয়্যাহ কওমিয়্যাহ মাদ্রাসা থেকে বের হওয়ার পর তারা আর প্রতিষ্ঠানে বা নিজ নিজ বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ শিক্ষার্থীরা হলো মুকুন্দপুর ইউনিয়নের চকপ্রাণকৃষ্ণ গ্রামের মতিউর রহমানের ছেলে মো. মঈনউদ্দীন (১৪) এবং রামচন্দ্রপুর ইউনিয়নের ফেরুশা ডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. সিয়াম হোসেন (১৫)।তিন সপ্তাহ পার হলেও শিশু দুটির কোনো খোঁজ মেলেনি।ঘটনার দিন দুপুরে বিশ্রামের সময় শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে যায় বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের পক্ষ থেকে কাহারোল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, নিখোঁজদের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তথ্যপ্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তবে দেশের প্রতিটি থানায় তাদের ছবি ও প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে এবং উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ।

সর্বশেষ