• ২০২৬ সেপ্টেম্বর ২১, সোমবার, ১৪৩৩ আশ্বিন ৬
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের প্রস্তুতি সভা সম্পন্ন

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের প্রস্তুতি সভা সম্পন্ন
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের আসন্ন মতবিনিময় সভাকে সফল করার লক্ষ্যে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের স্টেশন রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। আসন্ন কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে জেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোকশেদ আলী মঙ্গলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, সদস্য সচিব মো. সিদ্দিকুল হক বাচ্চু এবং বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল হক ছুটু। বক্তারা আসন্ন মতবিনিময় সভাকে সফল করতে জেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং মুক্তিযোদ্ধাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সদর থানা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জেলা ইউনিটের সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ